রাজা, ধর্ম আর প্রশংসার রাজনীতি
শিহাব রিফাত আলম
রাজ্যের রাজা হতে শুধু সিংহাসনে বসাই যথেষ্ট নয়, লাগে বুদ্ধি, ধৈর্য আর গভীর দূরদৃষ্টি। অনেকেই ভাবে, রাজা শুধু চারপাশের লোকজনের কথা শুনে কাজ করেন। আসলে প্রকৃত রাজা বিশ্বাসঘাতকের কথা শুনে নয়, নিজের বিচার-বুদ্ধিতে রাজ্য চালান। ইতিহাস বলে, যে রাজা নিজেকে বোঝেননি, তাঁর পতন অবশ্যম্ভাবী।
বহু রাজবংশও টিকেছিল ২০০ বছর। এর বেশি টিকে থাকা যে কত কঠিন, ইতিহাসই তার সাক্ষী। আজকের দিনে যদি কোনো শাসক বা নেতা দু-এক বছরের মধ্যে ছিটকে যান, বুঝে নিতে হবে তিনি সেই পুরনো ভুলগুলোই করেছেন বা অযোগ্য। ক্ষমতার মোহে অন্ধ হয়েছেন, নয় নিজের প্রতি সৎ থাকতে পারেননি।
মানুষ প্রশংসা শুনতে ভালোবাসে। আপনি, আমি, এমনকি যে দেবতা আপনাকে সৃষ্টি করেছেন, তিনিও নিজের প্রশংসা শুনতে চান। তাই তো গীতায় বা বাইবেলে সর্বত্র তাঁর মহিমা ঘোষণা আছে। মানুষকে বলা হয়, তাঁর নামে বয়ান করো, তার গুণগান করো।
অতএব রাজনীতি, ধর্ম আর মানুষের মন,সবখানেই প্রশংসার রাজনীতি আছে। তবে চোখ কান খোলা রাখতে হয়, যেন প্রশংসার মোহে ভুল সিদ্ধান্ত না নেওয়া হয়।
ক্ষমতায় যিনি আসন তিনি অবশ্যই বুদ্ধিমান
কিন্তু বুদ্ধিমান ও কখনো না কখনো ভুল করবেই।
ভুল করাটা অস্বাভিক কিছু নয়।
বিশ্বাসঘাতকদের একটা কৌশল আছে
সেটা বুঝতে পারাটা অনেক বড় খেলা।
মিরজাপ কে আমরা নিমকহারাম অর্থ ব্যবহার করি
মীরজাফর যে শহরের মানুষ সেই মুর্শিদাবাদে বহু মানুষ তাকে মহামান্যি হিসেবে প্রশংসা করে।
ওই এলাকার মানুষ বিশ্বাসই করে না উনি বিশ্বাসঘাতকতা করেছিলেন।
ওখানকার মানুষদের ভাষ্য
সিরাজউদ্দৌলা শুরু থেকে অযোগ্য ছিলেন।
হিটলার কে সবচেয়ে নিকৃষ্ট ধরি
হিটলার কিন্তু জার্মানিকে শ্রেষ্ঠ্যত্ব এনে দিয়েছিলেন
গাদ্দাফি কে লিবিয়ার জনগণ গাদ্দার হিসেবেই খুন করলো, কিন্তু উনি যে সুবিধা গুলি লিবিয়ার জনগণকে দিয়ে গিয়েছিলেন বর্তমান যারা ক্ষমতা আছেন তারা তার ১০০ ভাগের এক ভাগও দিতে পারছে? বর্তমান লিবিয়ার সরকার?
উত্তর হলো, না।
বর্তমান লিবিয়া চালাচ্ছে তিনটি সরকার
আসলে আমরা যে যাই ভাবি না কেন পরিস্থিতি সব সময় দীর্ঘ সময় অনুকূলে থাকবে এটা ভাবা ঠিক না।
যত সময় বেঁচে থাকবে রাজা সিংহাসনে
তত বেশি চক্রান্ত হবে
রাজ্য চালাতে গেলে অনেকের অপ্রিয় হতে হয়।
লক্ষণ সেন প্রভাবশালী রাজা ছিলেন উনি ঠকে গিয়েছিলেন বিশ্বাসঘাতকের জন্য নয়
ইকতিয়ার উদ্দিন বখতিয়ার খলিজের কৌশল এবং দ্রুতগতির কারণে।
আসলে কি দ্রুতগতির জন্য? লক্ষণ সেনের রাজধানী নদীয়া জয় করেছিলেন বকতিয়ার খলজি।
দ্রুত গতি ই ছিল একটা কৌশল।
সবার পতন হয়েছে পতনের বাইরে কেউ নয়।
সব পতনের পেছনে বিশ্বাসঘাতক থাকে এমন কোন কথা নয়।
হাজার অবহেলার গল্প থাকে
দূর দৃষ্টির অভাব থাকে
অর্থনৈতিক সংকট থাকে
চারিত্রিক দুর্বলতা থাকে
হাজার ধরনের সাথে একটা উদাহরণ বিশ্বাসঘাতক সেটাও যুক্ত থাকে।
রাজ্য হারাবার গল্পের একটা কারণ বিশ্বাসঘাতকতা
আর ৯৯ টা কারন বিভিন্ন ধাপে।
বানান টানান ভুল আছে
দাড়ি কমায় ভেজাল আছে